এবং পহেলা বৈশাখ, ১৪০৮ এ, নিত্য উপহারের দেশীয় ঘরানার টি-শার্টগুলো প্রথম পৃথিবীর মুখ দেখেছে। দেশের স্বনামধন্য দুই চারুশিল্পী- ধ্রুব এষ এবং সব্যসাচী হাজরা’র শিল্পকর্মে আমাদের দেশীয় ঘরানার টি-শার্ট গুলোর প্রথম দৃশ্য-রূপ তৈরি হয়েছিলো আজ থেকে ২৫ বছর আগে।
সেই প্রথম দিন থেকেই শুরু- এই টি-শার্টগুলো আপনাদের গায়ে চেপে, আপনাদের সাথেই ছড়িয়ে পড়েছে দেশের পথে প্রান্তরে, কলেজে, ক্যাম্পাসে- প্রাতভ্রমণ বা প্রাত্যহিক চায়ের আসরে, গণিতের গোলাক ধাঁধায়, কখনো হিমালয় চূঁড়ো, কখনো বঙ্গপোসাগরের উর্মিমালায়। আপনাদের সাথেই ঘুরেছে। বলা যেতে পারে, নিত্য উপহার ঠিক কী ধরণের টি-শার্ট করতে চায়- যেন প্রথম দিনের এই টি-শার্টগুলো তারই ইশারা ইঙ্গিত। এটাকে আমরা বলেছি ‘সংস্কৃতি, ঐতিহ্য ও ব্যাক্তিত্ব ধারাবাহিক’।
১৪০৭ বঙ্গাব্দ, চৈত্রের শেষ ক’দিন- ছাপাখানার ভুত, ভূতের নাকানি চুবানি, আর কত যে জল্পনা-কল্পনা ও পরিকল্পনা শেষে চারুকলা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায়- মোল্লার দোকান লাঘোয়া প্রদর্শনী স্থান তৈরি হলো। সেবারও যথারীতি রমনার বটমূলে ছায়ানট এর বর্ষবরণ, বৈশাখের শোভাযাত্রা, দূর দূরান্তে আরো কতো আয়োজন। আর আমাদের নিত্য উপহারে- দুরুদুরু বুক, না জানি কি হয়! ছিলেন সব্য, অনুপম, তনুজা, রাজিব, ওয়াসিফ, নিজার, নীলিম, মাসুম, টুটুল, সুমনসহ শুভার্থী তরুণদলে আরো অনেকেই ছিলেন। সকাল ১০টার দিকে প্রদর্শনী উদ্বোধন করেন শিল্পী শিশির ভট্টাচার্য্য।

নব আনন্দে জাগো
শিল্পী সব্যসাচী হাজরা, আলোকচিত্র: বিশ্বজিৎ সরকার, মডেল : কান্তা

সুরঞ্জনা
শিল্পী ধ্রুব এষ, আলোকচিত্র: আমীরুল রাজিব, মডেল: আমিফ

পহেলা বৈশাখ
শিল্পী সব্যসাচী হাজরা, আলোকচিত্র: মুনেম ওয়াসিফ, মডেল: নীলিম

পাখি-১
শিল্পী ধ্রুব এষ, আলোকচিত্র: মুনেম ওয়াসিফ, মডেল: নীলিম

খাড়া দুটো শিং
শিল্পী ধ্রুব এষ, আলোকচিত্র: মুনেম ওয়াসিফ, মডেল: নীলিম

জয়নুল আবেদিন
শিল্পী সব্যসাচী হাজরা, আলোকচিত্র: মুনেম ওয়াসিফ, মডেল: হীরা চৌধুরী

জয়নুল আবেদিন
শিল্পী সব্যসাচী হাজরা, আলোকচিত্র: মুনেম ওয়াসিফ, মডেল: হীরা চৌধুরী

বাউল
শিল্পী সব্যসাচী হাজরা, আলোকচিত্র: আমীরুল রাজিব, মডেল: আমিফ

অন্তর মম বিকশিত করো
শিল্পী ধ্রুব এষ, আলোকচিত্র: বিশ্বজিৎ সরকার, মডেল: মারজুক রাসেল

