| Artwork By | |
|---|---|
| Artwork Year | |
| Color | Biege |
দি রক আর্ট
৳ 450.00
গুহা চিত্র (Cave art), শৈলশিল্প বা রক আর্ট (Rock Art) প্রাগৈতিহাসিক মানুষের গড়া অসামান্য শিল্প মাধ্যম। মানব সভ্যতার আদিমতম শিল্পচর্চার এক অনন্য নিদর্শন। এই শিল্পরীতি প্রায় ৪০,০০০ বছরেরও বেশি পুরনো। পৃথিবীজুড়ে ছড়িয়ে থাকা গুহা, পাহাড়ের ঢাল অথবা খোলা আকাশের নিচে থাকা বড় বড় পাথরে এই শিল্পকর্মগুলোর সন্ধান পাওয়া যায়।পাথরের গায়ে খনিজ পদার্থ, কয়লা, কাদা দিয়ে আবার লাল ও হলুদ বিভিন্ন রঙের পাথর গুঁড়ো করে প্রাকৃতিক আঠো, পানি বা লালার সাথে মিশিয়ে রং তৈরি করে কখনো কখনো পাথরের উপর ধারালো হাতিয়ার দিয়েও খোদাই করে শিল্পকর্মগুলো আঁকা হতো।
এসব ছবিতে সাধারণত তৎকালীন জীবন ব্যবস্থা, বন্য প্রাণী শিকারের দৃশ্য, ষাঁড়, ঘোড়া, ম্যামথ, হরিণ এসব বন্য প্রাণী, বিচিত্র সব মোটিফ কখনো কখনো হাতের ছাপ ফুটিয়ে তোলা হয়েছে।
এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও আমেরিকার বিভিন্ন অঞ্চলে বিশ্বজুড়ে প্রায় ৪০০-এর মতো গুহাচিত্রের স্থান পাওয়া গেছে। ফ্রান্সের লাসক্লোস (Lascaux) এবং স্পেনের আলতামিরা (Altamira) গুহাচিত্র বিশ্ববিখ্যাত।
এমনই এক অজানা শিল্পীর পাথরে আঁকা শিল্পকর্ম নিয়ে এই টি-শার্টের ডিজাইন করা হয়েছে।
● 180 জিএসএম
● ফ্যাব্রিক: 100% কটন
● মাধ্যম: স্ক্রিন প্রিন্ট
● উৎপাদন দেশ: বাংলাদেশ
● 100% রপ্তানি গুণমান।




Reviews
There are no reviews yet.