সময় সবকিছু মুছে দেয় না, কিছু কিছু অনুভূতি চিরদিনের—চিরকালের থেকে যায়। নিত্য উপহার আমার কাছে তেমনই আবেগ আর অনুভূতির যায়গা। আমাদের কোথাও ঘুরতে যাওয়া মানে নিত্য উপহারের টি-শার্ট, আর এটা না হলে ভ্রমণ সত্যিই অসম্পূর্ণ থেকে যায়।
অন্যরকম মনে রাখার একটা ব্যাপার, গত এপ্রিল মাসে ওদের নিয়ে সিলেট গিয়েছিলাম—কিন্তু আপনাদের কোন টি-শার্ট নেওয়ার সময় ছিলো না, তাই প্যারট রাগ করে কোন ছবি তুলে নাই, সে চেয়েছিল তার আর আমার একই রকমের টি-শার্ট থাকবে। ওই সময় যদি অনলাইন কেনাকাটার সুযোগ থাকতো তাহলে আমরা নিতে পারতাম!
আমার প্যারট পাখিটা (ছেলে) আজ কিছুটা অসুস্থ, তাই দুঃখিত—দেরিতে কিছু লিখেছি। আপনাদের নতুন এই পথ চলার জন্য অনেক শুভকামনা -B.m. Shariful Islam